মানবিকতা

মাহদিয়া লস্কর (ষষ্ঠ শ্রেণী, বিভাগ -ক, ৫)

একদিন একটি মেয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে সে একটি মহিলার করুন কান্না শুনতে পেল। কাছে গিয়ে দেখল একটি বৃদ্ধাকে, যিনি খাবারের জন্য কাঁদছিল। মেয়েটির তার প্রতি দয়া হল। সে বৃদ্ধাকে বাড়ি নিয়ে গেল, তাকে খাবার দিল। বৃদ্ধা তৃপ্ত করে খাবারটি খেলেন এবং মেয়েটিকে আশীর্বাদ করল। মেয়েটি খুব খুশি হল।

হাড়ভাঙ্গী

সাইফুল মোল্যা, একাদশ শ্রেণী – 03

হাড়ভাঙ্গী, তোমার মাটির স্পর্শে,
ভোরের হাওয়া আসে,
সবুজ ধানের ঢেউ দুলে ওঠে,
রোদের সোনার দেশে।
আঁকাবাঁকা পথে ধুলো মেঘে,
ছোট নদী যায় বয়ে,
পাখির ডাকে সকাল নামে,
নতুন স্বপ্ন নিয়ে।
পুকুর পাড়ে শ্যাওলা হাসে,
তালগাছে লাগে হাওয়া,
সন্ধ্যা তারা আলো জ্বলে
শান্ত গ্রামের ছায়াপথে।
কৃষকের ঘামে ফসল ফলে,
হাসি ফোটে ঘরে,
নবান্ন এলে সবাই মিলে,
আনন্দে ওঠে ভরে।
শহর যতই দূরে ডাকুক,
মন ফিরে চায়,
হাড়ভাঙ্গীর সেই আপন মাটি,
আমায় কাছে চায়।